ইরানকে থামাতে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইরানের হাত থেকে জাহাজ চলাচল সুরক্ষায় কৌশলগত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর চারপাশে আরও যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি তেহরান দুটি তেল রফতানিকারক জাহাজ জব্দের চেষ্টা করলে শুক্রবার (১৫ জুলাই) এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটি।

Manual6 Ad Code

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক কর্মকর্তা শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এপি জানিয়েছে, গত সপ্তাহে প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকার আটকের চেষ্টা করে ইরান। এরপর থেকে অঞ্চলটিতে সামরিক সরঞ্জাম বাড়াতে দেখা গেছে বাইডেন প্রশাসনকে।

Manual7 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা কর্মকর্তা বিস্তারিত না জানিয়ে বলেছেন, এফ-১৬ বিমানগুলো সাগর পথে চলাচলকারী জাহাজগুলোকে সুরক্ষা দেবে। পাশাপাশি অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি আরও দৃশ্যমান হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code