লন্ডন থেকে ফিরছেন নওয়াজ শরিফ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

লন্ডন অফিস: পাকিস্তানে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার পরিবারের এক সূত্র জানিয়েছে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা আগামী মধ্য সেপ্টেম্বরে লন্ডন থেকে ফিরবেন। খবর জিও নিউজের।

Manual8 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক শরিফের পরিবারের একজন সদস্য বলেছেন, ‘নওয়াজ এক মাস পর লন্ডন থেকে ফিরবেন।’

Manual8 Ad Code

সম্প্রতি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে সফরে করেছেন তিনি। সফর শেষে গত সপ্তাহে তিনি লন্ডনে ফেরেন। তার পরিবারের আইনজীবী ও রাজনৈতিক সদস্যরা গত দুই মাস ধরে পরামর্শ দিয়ে আসছিলেন অবিলম্বে পাকিস্তানে ফিরতে। পিএমএল-এনের সদস্যরা তাকে বলেছিলেন আগামী মাসের মাঝামাঝি পাকিস্তানে ফেরার উপযুক্ত সময়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code