চট্টগ্রামে জয়ের ৭০ বলে ১১৯ রান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে চলছে এশিয়ান গেমস স্কোয়াড ও বাংলাদেশ টাইগার্সের মধ্যকার ম্যাচ। সেই ম্যাচে রীতিমতো ঝড় তুলেছেন মাহমুদুল হাসান জয়। এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে ১২ চার ও ৬ ছক্কায় তিনি খেললেন ১১৯ রানের ইনিংস। সেটাও মাত্র ৭০ বলে।

Manual7 Ad Code

জয়ের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তোলে এশিয়ান গেমস স্কোয়াড। ডানহাতি এই ওপেনার আউট হন ইনিংসের শেষ ওভারে। জয় বাদে দলের হয়ে কেউ তেমন রান করতে পারেননি। সাইফ হাসান ও শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে আসে ২১ রানের দুটি ইনিংস। জাকের আলী অনিক শেষ দিকে নেমে ১৩ বলে ২ ছক্কায় খেলেন ২৪ রানের ইনিংস।

Manual4 Ad Code

২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ টাইগার্স স্কোয়াড ১৮.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয়। দুই স্পিনার রিশাদ হোসেন ও রাকিবুলকে সামলাতেই পারেনি বাংলাদেশ টাইগার্স। ব্যাট হাতে তাদের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন নাঈম হাসান। ২৮ রানের দুটি ইনিংস এসেছে মাহিদুল ইসলাম ও রনি তালুকদারের ব্যাট থেকে। ৫২ রানের জয়ে এশিয়ান গেমস স্কোয়াড ভালোভাবেই প্রস্তুতি শেষ করেছে।

Manual3 Ad Code

ব্যাটিংয়ের পর বোলিংয়েও হাত ঘুরিয়ে সাফল্য পান জয়। লেগ স্পিনার রিশাদ ২৮ রানে পেয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন রাকিবুল ও জয়।

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল আগামী ৩০ সেপ্টেম্বর চীনে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code