রেসিপি: ডিম বেগুনের তরকারি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিশেষ মসলায় ডিম বেগুনের তরকারি রান্না করে ফেলতে পারেন। রেসিপি জেনে নিন। ২৫০ গ্রাম বেগুন চাকা করে কেটে নিন। পাঁচটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার সামান্য লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মেখে নিন ডিম ও বেগুনের টুকরা।

Manual5 Ad Code

প্যানে তেল গরম করে আদা কুচি, তিন কোয়া রসুন, কয়েকটি এলাচ ও দারুচিনি দিন। একটি পেঁয়াজ কুচি ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে নাড়তে থাকুন। একটি টমেটো টুকরো করে দিয়ে ভাজুন। ৪ থেকে ৫ মিনিট ভেজে উঠিয়ে নিন মিশ্রণটি। কিছুটা ঠান্ডা হলে ব্লেন্ড করে নেবেন এই মিশ্রণ। একই তেলে ডিম ও বেগুন ভেজে নিন।

গরম তেলে ব্লেন্ড করা রাখা মিশ্রণ ও অল্প পানি দিয়ে নাড়ুন। আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো মরিচের গুঁড়া দিন। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন মসলা। তেল ভেসে উঠলে ৫০০ মিলি পানি দিয়ে দিন। বলক চলে আসার পর ডিম ও বেগুন দিয়ে দিন। সামান্য গরম মসলার গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া দিন। চামচ দিয়ে না নেড়ে প্যানের হাতল ধরে ঘুরিয়ে দিন। নাড়লে বেগুন ভেঙে যাবে। ঝোল কিছুটা কমে আসলে নামিয়ে পরিবেশন করুন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code