সংঘাতপূর্ণ মণিপুরে ৩৩ জন আটক

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মণিপুরে সহিংস বিক্ষোভের পর ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কর্মকর্তারা জানিয়েছেন, এছাড়াও ৭ কিশোরকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যে গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভের জেরে এই ব্যবস্থা নিয়েছে মণিপুর পুলিশ। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

পুলিশ জানিয়েছে, রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই গ্রেপ্তার ও আটক কার্যক্রম সম্পন্ন করা হয়। এরই মধ্যে সহিংসতার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে।

Manual5 Ad Code

এছাড়া নিজেদের সমাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জনগণকে অবৈধ কার্যকলাপে জড়িত না হওয়ার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মণিপুর পুলিশ।

Manual5 Ad Code

মণিপুরের পরিস্থিতি ১১ সেপ্টেম্বর পর্যন্ত উত্তেজনাপূর্ণ থাকলেও নিয়ন্ত্রণে ছিল। তার আগে ১০ সেপ্টেম্বর শিক্ষার্থীরা রাজভবনের দিকে পদযাত্রা করার সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code