আওয়ামী মদদপুষ্ট বিচারক ও আইন কর্মকর্তাদের অপসারণের দাবি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

আওয়ামী লীগের মদদপুষ্ট বিচারক ও আইন কর্মকর্তাদের অপসারণ ও ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার ( ১৬ অক্টোবর ) দুপুর ১টায় হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিন দফা দাবি ঘোষণা করেন তিনি।

Manual5 Ad Code

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হাজার হাজার ভাই-বোনেরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে।’

তিনি আরও বলেন, দুপুর ২টার মধ্যে আওয়ামী লীগের মদদপুষ্ট বিচারকদের ও আওয়ামী লীগের মদদপুষ্ট আইন কর্মকর্তাদের অপসারণ করতে হবে। পাশাপাশি ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ করতে হবে।

এর আগে বুধবার দুপুরে ঢাবির রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে অবস্থান নেয় তারা। এ সময় আওয়ামীপন্থী বিচারপতিদের অপসারণসহ নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।

Manual1 Ad Code

বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বরে জড়ো হয়ে হাইকোর্টের উদ্দেশে রওনা দেয় জাতীয় নাগরিক কমিটি। পরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা হাইকোর্ট অভিমুখে মিছিল শুরু করে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘যখনই শকুনেরা স্বাধীনতা খামচে ধরার স্পর্ধা দেখাবে, তখনই রাজপথ হবে আমাদের ঠিকানা। চলে আসুন রাজু ভাস্কর্যের পাদদেশে। গন্তব্য হাইকোর্ট।’

আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ছাত্র-জনতা রাস্তায় ইনসাফ কায়েমের জন্য রক্ত দিবে আর আপনারা আদালতে বিচারকের আসনে বসে জুলুম কায়েম করবেন? আবারও কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code