বেঁচে থাকার জন্য আমাকে গাইতেই হবে: ফারিণ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual3 Ad Code

ছোট ফ্রেমের অভিনেত্রী হিসেবে এখনও সবচেয়ে এগিয়ে আছেন তাসনিয়া ফারিণ। সম্ভাবনা জাগালেন দুই বাংলার সিনেমাতেও। তবে হুট করে সবচেয়ে বেশি চমকে দিলেন গেয়ে। তিনি যে এতো ভালো গান করেন, সেটি টের পেয়ে নাটক ভক্তরা তো থ বনে গেলো!

Manual6 Ad Code

শুরুটা হারমোনিয়াম বাজিয়ে একটি পত্রিকার অফিসে দেশাত্মবোধক গান দিয়ে। এরপর এক লাফে উঠে গেলেন ‘ইত্যাদি’র মঞ্চে। রাতারাতি সুপার হিট সেই গান। যদিও একই গান বিদেশের মঞ্চে গাইতে গিয়ে দুষ্টু শ্রোতাদের হাতে নাজেহাল হয়েছেন খানিকটা। তবে ফের চমকে দিলেন ফারিণ। তাও আবার ইংরেজিতে!

Manual6 Ad Code

১৮ অক্টোবর মধ্যরাতের প্রথম প্রহরে সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করলেন একটি সেল্ফমেড ভিডিও। যেখানে দেখা যাচ্ছে আলো-আঁধারি মেখে বিষণ্নমুখে আপন খেয়ালে অভিনেত্রী গাইছেন ল্যাবরিন্থের ‘জেলাস’ গানটি। একেবারে পুরো গানটি গাইলেন ফারিণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code