জিম্বাবুয়ের বিশ্ব রেকর্ড

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual8 Ad Code

গত বছর নেপালের করা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে গেলো। বুধবার গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব রিজিওনাল কোয়ালিফায়ারে ২০ ওভারে করেছে ৩৪৪ রান, যা বিশ্ব রেকর্ড।

Manual1 Ad Code

সিকান্দার রাজা ৪৩ বলে ১৫ ছয়ে ১৩৩ রানে অপরাজিত ছিলেন। মাত্র চার উইকেট হারিয়ে জিম্বাবুয়ে রেকর্ড রান সংগ্রহ করে। পেছনে ফেলেছে ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের করা ৩ উইকেটে ৩১৪ রানের রেকর্ড।

সিচিলিসের বিপক্ষে এই মাসে ৫ উইকেটে ২৮৬ রান করে শীর্ষ পাঁচে উঠেছিল জিম্বাবুয়ে। তারপর বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ২৯৭ রান করে এই তালিকায় ঢোকে ভারত।

Manual3 Ad Code

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের প্রথম খেলোয়াড় হিসেবে রাজা সেঞ্চুরি করলেন। দেশটির হয়ে এতদিন সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ডিওন মায়ার্স, রুয়ান্ডার বিপক্ষে ৯৬ রান করেছিলেন তিনি। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে চতু্থ সর্বোচ্চ ১৫ ছক্কা মারলেন রাজা।

জিম্বাবুয়ের রেকর্ড ভাঙা ইনিংসে ২৭ ছয় ছিল, যা পুরুষ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এই রেকর্ডও এতদিন ছিল নেপালের।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code