শ্রীলঙ্কার পার্লামেন্ট ভোটগ্রহণ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

Manual2 Ad Code

শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২২৫ সদস্যবিশিষ্ট পার্লামেন্টের আইন প্রণেতাদের পাঁচ বছরের জন্য নির্বাচিত করতে ভোট দিচ্ছেন প্রায় ১ কোটি ৭০ লাখ শ্রীলঙ্কান। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ হাজার ৮৮০ জনের বেশি প্রার্থী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

২২টি নির্বাচনী জেলায় রেকর্ড ৬৯০টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র দল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন পুলিশ মুখপাত্র নিহাল তাল্দুওয়া। দেশব্যাপী ১৩ হাজার ৪০০টিরও বেশি ভোটকেন্দ্রে ৭ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে যাতে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়।

Manual8 Ad Code

‘পুলিশকে সাহায্য করতে সামরিক বাহিনীও প্রস্তুত আছে, তবে আমরা কোনও সহিংস ঘটনার আশা করছি না’ বলে জানিয়েছেন পুলিশ মুখপাত্র।

শ্রীলঙ্কায় ২০২০ সালের আগস্টে পাঁচ বছর মেয়াদে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। অর্থাৎ নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হচ্ছে। দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে পার্লামেন্টে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে আগাম নির্বাচন দিয়েছেন। কারণ ভেঙে দেওয়া পার্লামেন্টে তার নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) আসন ছিল মাত্র তিনটি।

বিশ্লেষকেরা বলছেন, এই নির্বাচন ৫৫ বছর বয়সী অনূঢ়া দিশানায়েকের জন্য একটা ‘পরীক্ষা’। পার্লামেন্টে তার জোটের আসন বাড়লে তা তাকে শক্তিশালী করবে। তখন তিনি তার অর্থনৈতিকসহ অন্যান্য নীতি বাস্তবায়নে গতি আনতে সক্ষম হবেন। আর নির্বাচনের ফলাফল আশানুরূপ না হলে তা অনূঢ়ার নীতি বাস্তবায়নের ক্ষেত্রে অচলাবস্থা তৈরি করতে পারে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code