নেতানিয়াহুর ভূমিকা নিয়ে তদন্ত কমিটির কঠোর সমালোচনা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual8 Ad Code

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ভয়াবহ হামলা প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে একটি স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রকাশিত এ প্রতিবেদনে জাতীয় নিরাপত্তা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বারবার অবমূল্যায়ন এবং রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে বিভক্তি তৈরির জন্য নেতানিয়াহুকে দায়ী করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

স্বাধীন বেসামরিক তদন্ত কমিশন জানিয়েছে, নেতানিয়াহুর পাশাপাশি পুরো সরকারই তাদের প্রধান দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ), শিন বেট ও অন্যান্য সংস্থাগুলোও দেশের নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

Manual2 Ad Code

এ হামলার শিকার হওয়া ব্যক্তিদের পরিবার দ্বারা গঠিত এ কমিশন গত চার মাস ধরে ১২০ জন সাক্ষীর সাক্ষাৎকার গ্রহণ করে, যার মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা প্রধান ও গোয়েন্দা কর্মকর্তারা। তবে কমিশন জানিয়েছে, তাদের কাজ আনুষ্ঠানিক তদন্তের বিকল্প হতে পারে না, কারণ তাদের সাক্ষী জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করার ক্ষমতা ছিল না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code