আলেপ্পোর পতনের পর দামেস্ক সফর করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সিরিয়ার সরকারকে সমর্থন জানাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দামেস্ক সফর করবেন বলে আশা করা হচ্ছে। রবিবার (১ ডিসেম্বর) এই সফর হওয়ার কথা রয়েছে। সম্প্রতি ইসলামপন্থি বিদ্রোহীরা আকস্মিক হামলা চালিয়ে আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে, যা সিরীয় সরকারের জন্য সবচেয়ে শক্তিশালী চ্যালেঞ্জ তৈরি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual8 Ad Code

সাংবাদিকদের আরাঘচি বলেছেন, বাশার আল-আসাদ ও তার প্রশাসনের প্রতি তেহরানের সমর্থন পুনব্যবক্ত করতে রবিবার সিরিয়ায় যাবেন তিনি।

সিরিয়ায় সফর শেষে পরদিনই তুরস্কের রাজধানী আঙ্কারায় যাবেন আরাঘচি। সেখানে দামেস্কের মিত্র ও বিরোধীরা উত্তর সিরিয়ায় আসাদ সরকারের আকস্মিক ক্ষয়ক্ষতির বিষয়ে আলোচনা করবেন।

Manual6 Ad Code

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এর তথ্যমতে, আরাঘচি বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে সিরিয়ার সেনাবাহিনী ও সরকারকে সমর্থন করি।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code