খেলতে আগ্রহী মেসি, আর কী চমক থাকছে আর্জেন্টিনার একাদশে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৩৫, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

খেলতে আগ্রহী মেসি, আর কী চমক থাকছে আর্জেন্টিনার একাদশে

newsuk
প্রকাশিত জুন ৫, ২০২৫
খেলতে আগ্রহী মেসি, আর কী চমক থাকছে আর্জেন্টিনার একাদশে

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual5 Ad Code

বিশ্বকাপে নিজেদের জায়গা আগেই পাকা করে রেখেছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ বাছাইপর্বে বাকি রয়েছে এখনো চার রাউন্ড। কাল বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলির মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়নরা। চিলির জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়েই ৭ মাস পর জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। যদিও শুরুর একাদশে তিনি থাকবেন কি না, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি কোচ লিওনেল স্কালোনি। তবে মেসি নিজ থেকেই খেলার আগ্রহ প্রকাশ করেছেন।

Manual5 Ad Code

আর্জেন্টিনার হয়ে মেসি সবশেষ খেলেছেন গত বছরের নভেম্বরে পেরুর বিপক্ষে। পেশির চোটের কারণে মার্চে দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। গতকাল সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘ম্যাচ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলাম আমি। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, সে শুরু থেকে খেলবে কি না। মূলত সে খেলার জন্য প্রস্তুত। আমরা পরে সিদ্ধান্ত নেব।’

Manual8 Ad Code

চিলির বিপক্ষে একাদশে বেশ কিছু চমক থাকতে পারে। কারণ কার্ড নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও নিকোলাস ওতামেন্দি। পেশির চোটের কারণে দলে ডাকা হয়নি আলেক্সিস মাক আলিস্তারকেও। তাই অনভিজ্ঞদের সুযোগ করে দিতে চান স্কালোনি।

তিনি বলেন, ‘আমাদের বেশ কিছু খেলোয়াড় নেই, বিশেষ করে মাঝমাঠে। আমি এখনো একাদশ ঠিক করিনি, তবে যারা খুব বেশি ম্যাচ খেলেনি তাদের সুযোগ দিতে চাই এবং আমরা বিশ্বাস করি এটাই সঠিক সময়। যদিও ফলাফল সবসময় গুরুত্বপূর্ণ, তবে আজ নয়। আমরা চাই খেলোয়াড়েরা যেন দলের সঙ্গে নিজেদের ভালোভাবে মানিয়ে নিতে পারে।’

Manual1 Ad Code

চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লেওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো, গিলিয়ানো সিমিওনে, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা/নিকো পাস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code