দেশের প্রবাসের জনপ্রিয় মিডিয়াকর্মী নিয়ে গঠিত হল গ্লোবাল বাংলা প্রেস ক্লাব – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:১১, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

দেশের প্রবাসের জনপ্রিয় মিডিয়াকর্মী নিয়ে গঠিত হল গ্লোবাল বাংলা প্রেস ক্লাব

newsuk
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫
দেশের প্রবাসের জনপ্রিয় মিডিয়াকর্মী নিয়ে গঠিত হল গ্লোবাল বাংলা প্রেস ক্লাব

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : দেশের প্রবাসের জনপ্রিয় মিডিয়া পারসোনালিটিদের নিয়ে ও পারস্পরিক সৌহার্দ্য- মেলবন্ধনের লক্ষে গ্লোবাল বাংলা প্রেস ক্লাব গঠিত হয়েছে । ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি দেশের জনপ্রিয় সাংবাদিক নেতা রফিকুল ইসলাম আজাদকে চেয়ারপারসন ও ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবাসের জনপ্রিয় পোর্টাল বাংলানিউজইউএসডটকমের প্রধান সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ আদনান কে সেক্রেটারি জেনারেল করে একটি কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে । কমিটির সিনিয়র ভাইস চেয়ারম‍্যান হলেন, মালয়শিয়ার সিনিয়র সাংবাদিক আহমাদুল কবির, ভাইস চেয়ারম‍্যান ইতালির নাজমুল হোসেন, ফ্রান্সের এনায়েত হোসেন সোহেল, ব্রিটেনের শাহেদ রাহমান, অস্ট্রেলিয়ার শাহাব উদ্দিন সিহাব, ভারতের আলী আহসান বাপি, কুয়েতের বিলাল উদ্দিন, জয়েনট সেক্রেটারি ও আন্তর্জাতিক সম্পাদক কানাডার মুহিবুর রহমান রাজু, ট্রেজারার ও সাংগঠনিক সম্পাদক দুবাইয়ের মাহবুবুর রহমান বাবু, জয়েনট ট্রেজারার জার্মানির শেখ আবু নাসের ফখরুজজামান । কমিটিতে দেশের প্রবাসের আরো অনেক মিডিয়াকরমী সংযুক্ত হবেন বলে জানালেন সেক্রেটারি জেনারেল মাহফুজ আদনান । বিভিন্ন দেশে যারা বাংলাভাষী মিডিয়া কর্মী আছেন তারা নিজ নিজ দেশে অবস্থানরত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে গ্লোবাল বাংলা প্রেস ক্লাবে সংযুক্ত হতে পারবেন বলে তিনি যোগ করেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code