অক্সফোর্ডে মালালা-গ্রেটার কী কথা হয়েছে?

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভ্রমণে গেলে শান্তিতে নোবেলজয়ী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজায়ীর সঙ্গে দেখা করেন পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গ।

মঙ্গলবার ১৭ বছর বয়সী এই তরুণী বিশ্ববিদ্যালয়টির মার্গারেট হলে যান। সেখানে মানবাধিকার কর্মীদের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে।- খবর বিবিসির

 

বিশ্ববিদ্যালয়টিতে রাজনীতি, দর্শন ও অর্থনীতি নিয়ে পড়াশুনা করছেন মালালা। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ধন্যবাদ, গ্রেটা থানবার্গ।

Manual1 Ad Code

তিনি বলেন, সে হচ্ছে একমাত্র বন্ধু, যাকে আমি স্কুলে মিস করছি।

Manual2 Ad Code

আর সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়ে গ্রেটা লিখেছেন, আজ আমার রোল মডেলের সঙ্গে দেখা করেছি। এছাড়া আমি কী-ই বা বলতে পারি?

Manual5 Ad Code

তবে তাদের মধ্যে কী কথা হয়েছে, তা এখনো জানা সম্ভব হয়নি। সামাজিকমাধ্যমে তাদের ছবি একসঙ্গে দেখতে পেয়ে নেটিজেনরাও আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ তাদের কিংবদন্তি বলে আখ্যায়িত করেন। এই সাক্ষাৎকারকে চমৎকার বলে উল্লেখ করেন।

স্টেফেইন রেইচউইন নামের একজন লিখেছেন, তোমরা সত্যিকার অণুপ্রেরনা ও আশার আলো। বিশ্বে তোমাদের মতো মেয়েরই খুব দরকার।

লুইস হুলিয়ার নামে একজন লিখেছেন, একজন স্কুলে যেতে জীবনের ঝুঁকি নিয়েছেন, অন্যজন স্কুলপালানো কিশোরী।

 

 

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code