অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, এসআই প্রত্যাহার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

সংবাদদাতা ময়মনসিংহ :: শেরপুরের নকলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়িত্বে অবহেলায় অভিযোগে নকলা থানার এসআই ওমর ফারুককে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে প্রতিবেদন জমা দিয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।

শেরপুরের এসপি কাজী আশরাফুল আজীম জানান, ১০ মে নকলার কায়দা গ্রামে জমির বিরোধে অন্তঃসত্ত্বা গৃহবধূ ডলি খানমকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। এতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ১১ জুন নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়।

Manual2 Ad Code

এসপি আশরাফুল আরো জানান, ১২ জুন ওই গৃহবধূ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় বৃহস্পতিবার এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে নকলা থানার এসআই ওমর ফারুককে প্রত্যাহার করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের এডিশনাল ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলেছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code