অভিনেতা বিজয়কে জিজ্ঞাসাবাদে ২৫ কোটি রুপির সন্ধান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

আয়কর বিভাগের কর্মকর্তারা তামিল অভিনেতা বিজয়কে জিজ্ঞাসাবাদের পর ২৫ কোটি রুপির সন্ধান পেয়েছে। তারা মাদুরাইয়ের এজিএস সিনেমা ও মুভি ফিন্যান্সার আনবু চেলিয়ানের সম্পত্তি অনুসন্ধান এবং কর ফাঁকির মামলায় বিজয়কে জিজ্ঞাসাবাদ করেছিলেন।

তদন্তের পর কর্মকর্তারা ঘোষণা করেন, আনবু চেলিয়ান এবং বিজয়ের মধ্যে অ্যাকাউন্টবিহীন অর্থ লেনদেন হয়েছে। বিজয়কে আজ বৃহস্পতিবার আরো জিজ্ঞাসাবাদ করা হবে।

Manual1 Ad Code

এনডিটিভির খবরে বলা হয়, একটি চলচ্চিত্রনির্মাতা সংস্থার কর ফাঁকির মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় তামিল সুপারস্টার বিজয়কে। আয়কর ফাঁকির দায়ে অভিযুক্ত এজিএস সিনেমার সম্পত্তি ও চলচ্চিত্রের নিয়ন্ত্রণে থাকা আনবু চেলিয়ানের খোঁজে তল্লাশি চালায় আয়কর দফতর।

বিজেপি ২০১৭ সালের অক্টোবরে বিজয় অভিনীত ‘মার্শাল’ ছবিটির বিরোধিতা করেছিল। তাদের দাবি ছিল, ছবির সংলাপে জিএসটি ও নোট বন্দির বিরুদ্ধে কটাক্ষ করা হয়েছে। সেখানে সমালোচনা করে হয়েছিল ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিরও। বিজেপি চেয়েছিল ছবি থেকে সেই সব সংলাপ সেন্সর করে দেওয়া হোক।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code