

লন্ডন প্রতিনিধি: রুশবিরোধী পাল্টা আক্রমণের সমর্থনে ইউক্রেনে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার (১৮ জুন) এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন ইইউ শিল্প প্রধান থিয়েরি ব্রেটন। ফরাবি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছেঠ।
থিয়েরি ব্রেটন বলেন, ‘অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ ত্বরান্বিত করতে চলেছি। কেননা, বড় যুদ্ধে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’আগামী এক বছরের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি। ব্রেটন আরও বলেন, ‘দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আমরা।’
যুদ্ধের পরিস্থিতি এখন উত্তাল। প্রস্তুতি নিয়ে রুশবিরোধী পাল্টা আক্রমণে নেমেছে ইউক্রেন। এক সপ্তাহের মধ্যে পুনরুদ্ধার করে ফেলেছে ৭টি গ্রাম; যা প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। আক্রমণে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে কিয়েভকে সহযোগিতা করতে মিত্রদেশগুলোর প্রতি বৃহস্পতিবার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।