আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা তার অনুমোদন ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। তেহরান নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে এমন সময় এ মন্তব্য এসছে।

Manual4 Ad Code

তেহরান থেকে এএফপি জানায়, যুদ্ধের নবম দিনে ইরানের ধর্মীয় পরিষদ বিশেষজ্ঞ সভার তিন সদস্য জানান, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে, তবে কয়েক ঘণ্টা পরও তার নাম ঘোষণা করা হয়নি।পরিষদের সদস্য হোসেইন রেদাভি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতির কারণে প্রকাশ্যে ও সরাসরি বৈঠক করা উপযুক্ত মনে করা হয়নি, তবে ভোট সংগ্রহ সম্পন্ন হয়েছে।

অনেকেই ধারণা করছেন, খামেনির ৫৬ বছর বয়সী ছেলে মোজতবা খামেনি তার উত্তরসূরি হতে পারেন।এর আগে ট্রাম্প এই নিয়োগে মতামত দেওয়ার দাবি করেছিলেন এবং মোজতবা খামেনিকে ‘দুর্বল’ বলে আখ্যা দিয়েছিলেন।

Manual4 Ad Code

রোববার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানের নতুন নেতাকে আমাদের অনুমোদন নিতে হবে। যদি সে আমাদের অনুমোদন না পায়, তাহলে সে বেশিদিন টিকবে না।’ তবে ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাকচি বলেন, নতুন নেতা নির্বাচন সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব সিদ্ধান্ত এবং এতে অন্য কারও হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেন, ট্রাম্পের উচিত চলমান যুদ্ধের জন্য মধ্যপ্রাচলের মানুষের কাছে ক্ষমা চাওয়া।

তেহরানে তীব্র হামলা

রাতভর অভিযানে ইসরাইল তেহরান ও আশপাশের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। একই সময়ে লেবাননের রাজধানী বৈরুত-এর একটি হোটেলে হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের পাঁচ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরাইল।

Manual6 Ad Code

ইরানের রাজধানী তেহরান-এর আশপাশে পাঁচটি তেল স্থাপনায় বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় তেল কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন।

ধোঁয়া ও জ্বলন্ত জ্বালানির গন্ধে শহরের বাতাস ভারী হয়ে গেছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে যে ধোঁয়া বিষাক্ত হতে পারে এবং মানুষকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।

একজন ৩৫ বছর বয়সী তেহরানবাসী এএফপিকে বলেন, ‘আগুন ১২ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে। বাতাসে শ্বাস নেওয়া যাচ্ছে না।’

হামলা-পাল্টা হামলা অব্যাহত

ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের কাছে এমন মজুদ রয়েছে যাতে মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধ আরও ছয় মাস চালানো সম্ভব।

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের পর ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব-এর আকাশে একাধিক বিস্ফোরণ শোনা গেছে। জরুরি সেবা সংস্থা জানায়, এতে অন্তত ছয়জন আহত হয়েছে।

উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি

Manual8 Ad Code

বিপ্লবী গার্ডের মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি বলেন, এখন পর্যন্ত ইরান প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে সামনে আরও উন্নত ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে।

এদিকে সৌদি আরব জানিয়েছে, আল-খারজ প্রদেশে একটি প্রজেক্টাইল হামলায় দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

কুয়েত জানিয়েছে তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে হামলা হয়েছে এবং বাহরাইন বলেছে তাদের একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা বলেন, ইরানের এই হামলা ‘কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না’।

হতাহত ও যুদ্ধের অনিশ্চয়তা

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ১,২০০ বেসামরিক মানুষ নিহত এবং প্রায় ১০ হাজার আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক সপ্তাহে ইসরাইলি হামলায় অন্তত ৩৯৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৮৩ শিশু ও ৪২ নারী রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ কবে শেষ হবে তার কোনো স্পষ্ট পথ এখনো নেই এবং এটি আরও এক মাস বা তার বেশি সময় চলতে পারে।

চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেছেন, ‘বিশ্বকে আবার জঙ্গলের আইনে ফিরে যাওয়া উচিত নয়।’

এদিকে পোপ চতুর্দশ লিও প্রার্থনা করেছেন যেন ‘বোমার গর্জন থেমে যায় এবং সংলাপের সুযোগ সৃষ্টি হয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code