ঈদের বাজারে ১৫ হাজার কোটি টাকার নতুন নোট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: ঈদের আনন্দ-উৎসবকে কেন্দ্র করে বাড়ে নতুন টাকার চা‌হিদা। বাড়তি চাহিদার কারণে বাজা‌রে যেন নগদ অ‌র্থের সংকট না হয় তাই প্রতিবছরের মতো এবারও প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বিগত যে কোনও সময়ের চেয়ে এবার নতুন টাকা কম ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এবার ঈদ উপলক্ষে বাজারে ছাড়া হচ্ছে ১৫ হাজার কোটি টাকার নতুন নোট।

Manual8 Ad Code

রবিবার (৯ এপ্রিল) থেকে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ অঞ্চলের ৩২ ব্যাংকের ৪০ শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। শাখাগুলো থেকে একজন গ্রাহক সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকা সংগ্রহ করতে পারছেন।

Manual8 Ad Code

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মো. সারওয়ার হোসেন বলেন, এবারের ঈদে মোট ১৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। একজন সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকার নতুন নোট নিতে পারবেন বলেও জানান তিনি।

Manual5 Ad Code

আগামী ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) ৩২ ব্যাংকের ৪০ শাখার মাধ্যমে নতুন টাকা পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে চার ধরনের নতুন নোট (৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নোট) বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনও পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code