এবার মধ্যপ্রাচ্যে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : আমিরাত, জর্ডান ও ইরাককে সহায়তা দিতে ভূমধ্যসাগরে রণতরী মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার এক ভাষণে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফ্রান্সের নিরাপত্তা চুক্তি আছে। মধ্যপ্রাচ্যের অপর দুই দেশ জর্ডান এবং ইরাকের সঙ্গেও নিরাপত্তা বিষয়ক দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ফ্রান্স এসব চুক্তি ও প্রতিশ্রুতির প্রতি দায়িত্বশীল থাকবে। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং সেই অঙ্গীকারের অংশ হিসেবেই তারা মিত্রদের পাশে দাঁড়াচ্ছে।

Manual2 Ad Code

“আমাদের অবস্থান থেকে যতখানি সম্ভব, আমরা প্রচেষ্টা চালিয়ে যাব”, ভাষণে বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।ম্যাক্রোঁ নিশ্চিত করেছেন, ফ্রান্স তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণতরী শার্ল দ্য গলকে ভূমধ্যসাগরে পাঠাচ্ছে।ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, গত কয়েক ঘণ্টার মধ্যে দাসো রাফাল যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এয়ার রাডার মোতায়েন করা হয়েছে। এসব সরঞ্জাম ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন তিনি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code