এম এ মালেকের উপড় হামলার প্রতিবাদে কভেন্ট্রি বিএনপি‘র প্রতিবাদ সভা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

আব্দুল হান্নান ঃ স্পেন সফরকালে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের উপড় সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্যের কভেন্ট্রি বিএনপি। গত ৫ ফেব্রুয়ারী কভেন্ট্রি বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এই প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। কভেন্ট্রি বিএনপির সভাপতি জামিউল ইসলাম জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহরাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় বক্তারা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের উপর স্পেনে আওয়ামি সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান এবং দেশের বাইরেও এসব সন্তাসী হামলা করে বর্তমান ক্ষমতাসীন আওয়ামিলীগ তাদের আসল চরিত্রের বহিঃপ্রকাশ ঘঠাচ্ছে বলে অভিযোগ করেন। তারা বলেন-বর্তমান সরকারের সকল অন্যায় অত্যাচার এবং দেশের স্বার্থ পরিপন্থি কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায়-ই যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের উপড় আওয়ামি শকুনদের কূ-দৃষ্টি পড়েছে। কিন্তু হামলা মামলা করে বিএনপি নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না। প্রতিবাদ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের লেকচারার ডক্টর সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কভেন্ট্রি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু হোসেন জুনেল,সহ-সভাপতি শাহ মাহবুবজ্জামান,তফাজ্জল হুসেন মান্না,সোহেল রানা, শাহিন আহমদ,যুগ্ম সম্পাদক সাজ্জাদ আলী,কভেন্ট্রি যুবদলের আহ্বায়ক আব্দুল আলীম,জিয়াউল ইসলাম, আল ফারুক,আব্দুর রাহমান রাহাত,ছানওয়ার আলী,আক্কাছ মিয়া,দুধু মিয়া প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code