ওসমানীনগরের ইলাশপুর এলাকায় বাস খাদে আহত ১০

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : সিলেটের ওসমানীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে গিয়ে ১০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ওসমানীনগরের ইলাশপুর নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ওসমানীনগর থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

Manual3 Ad Code

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে খাদে পড়া বাস থেকে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে ৪ জনকে ওসমানীনগরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, বগুড়া থেকে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসছিলেন যাত্রীরা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code