কভেন্ট্রি গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual4 Ad Code

আব্দুল হান্নান (কভেন্ট্রি প্রতিনিধি) ঃ কভেন্ট্রি ও ওয়ারউইকশায়ার এলাকায় বসবাসরত প্রবাসী মৌলভীবাজারবাসীর সংগঠন গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন কভেন্ট্রি এন্ড ওয়ারউইকশায়ারের উদ্যোগে এক ইফতার মাহফিল ও রমজানের গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কভেন্ট্রি এন্ড ওয়ারউইকশায়ারের বাঙালী কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী মৌলভীবাজারবাসী ও সর্বস্থরের মানুষের অংশগ্রহনে গত ১৪ জুন কভেন্ট্রির বাংলাদেশ শাহজালাল জামে মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন কভেন্ট্রি এন্ড ওয়ারউইকশায়ারের সভাপতি নাজমুল মিয়ার সভাপতিত্বে,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও আবুল কাশেমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনায় রমজানের গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন হাফিজ আমির হুসেন। পরে বাংলাদেশসহ বিশ্ব মুসলীমের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code