কুষ্টিয়া ইটভাটা মালিক ও শ্রমিকদের জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

 

জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া প্রতিনিধি ॥

Manual7 Ad Code

২০১৯ সালের ইটভাটা আইন বাতিল ও ইটভাটায় প্রশাসনের অভিযান বন্ধের দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া জেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে হাজার হাজার ইটভাটা শ্রমিক জড়ো হন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনের অভিযান ও বিপুল অঙ্কের জরিমানা করার ফলে ভাটাগুলো আজ বন্ধের পথে। সরকার ৭ দিনের মধ্যে দাবি না মানলে তারা ইট বিক্রি বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দেন।
বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি হাজী আক্তারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, মিরপুর উপজেলা ইট প্রস্ততকারক মালিক সমিতির সভাপতি হাজ্বী এনামুল হক, সহ-সভাপতি হাজ্বী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিন আলী, সদস্য শরিফুল ইসলাম মুকুল, সদর উপজেলা ইট প্রস্ততকারক মালিক সমিতির সভাপতি জুয়েল আহম্মেদ প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code