ঘাটাইলে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

ঘাটাইল (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত দু’টি ই্টভাটা গুড়িয়ে দিয়েছে। সোমবার দুপুরে উপজেলার ধলাপাড়ায় স্থাপিত বিশাল ও স্বর্না ইট ভাটায় এই অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে গড়ে তোলা ভাটা দু’টি গুঁড়িয়ে দিয়ে ২০ লাখ টাকা জরিমানা করেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকসুদুল আলম ।দীর্ঘদিন ধরে এই ইটভাটাগুলো পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য নিয়ম না মেনে ইট প্রস্তুত করে আসছে। ইতিপূর্বেও ঔসব ইটভাটাগুলোকে বন্ধ করার নির্দেশ দেয়া হলেও আইনের প্রতিবৃদ্ধাগুলি দেখিয়ে ইট প্রস্তুত অব্যাহত রাখে ভাটার মালিকরা। তারা নানা কৌশলে হাই কোর্টে রিট করে ভাটা পরিচালনা আসছিল । ভ্রাম্যমান আদালত চলাকালে ভাটার মালিকরা কোন বৈধ কাগজপত্র দেখাতে পানেরনি। বৈধ কোন কাগজপত্র না দেখানোর অভিযোগে স্বর্না ও বিশাল ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের ৪ ও ৫ ধারায় ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও ২০ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অন্যদিকে বিশাল ইট ভাটার মালিককে না পাওয়ায় ভাটাটি গুড়িয়ে দেয়া হয়েছে।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, টাঙ্গাইল জেলায় মোট ২৭৪টি ইটভাটার মধ্যে ১১৮টি বৈধ ১৩৭টি ভাটা আদালতের রিট নিয়ে পরিচালিত হচ্ছে বাকী ১৯টি ভাটার কোন কাগজ পত্র নাই। তারা অবৈধ ভাবে ভাটাগুলো পরিচালনা করে আসছে । ইতিপূর্বে জেলার বিভিন্ন উপজেলায় ৫টি অবৈধভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে আজ দুটি অবৈধ ভাটা ভেঙ্গে ফেলা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code