ঘোরাঘুরিতেও থাকুন ফুরফুরে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: উৎসবের পালে লেগেছে হাওয়া। আজ যেমন বসন্তবরণ উৎসবে মাতবে দেশ, তেমনি ভালোবাসা দিনটিপ উদযাপিত হবে মহাসমারোহে। একই দিনে দুই উৎসব যেহেতু, দিনভর ঘোরাঘুরি পরিকল্পনা তো থাকবেই। তবে দিনের বেলা বেশ একটা ভ্যাপসা গরম পড়ে। ফলে সারাদিনের ঘোরাঘুরিতে সাজ-পোশাকে স্বস্তি চাইলে কিছু বিষয় মাথায় না রাখলেই নয়।

Manual4 Ad Code

পোশাক হোক আরামদায়ক
সালোয়ার কামিজ হোক বা শাড়ি- সেটা আরামদায়ক হওয়া জরুরি। বিশেষ করে যদি সকাল সকাল বের হতে চান বাসা থেকে। সুতি শাড়ি, সালোয়ার কামিজ বা কুর্তিতেই আরাম মিলবে এই আবহাওয়ায়। সুতির পাশাপাশি লিলেন বা কোটা পোশাকেও মিলবে আরাম। পোশাকের প্যাটার্ন গুরুত্বপূর্ণ। স্টাইলিশ লুক আনতে পোশাকের প্যাটার্নের প্রতি গুরুত্ব দিন। যেহেতু বসন্ত, দিনের সাজে রাখতে পারেন হলুদ, সবুজ, টিয়া, বাসন্তী বা কমলার মতো রঙগুলো। রাতের সাজ পোশাকে বেছে নিতে পারেন ভালোবাসার গাঢ় লাল। এ সময় সিল্ক বা জর্জেটের পোশাক বেশ মানিয়ে যাবে।

Manual3 Ad Code

সাজে স্বস্তি থাকা জরুরি
দিনের সাজ হতে হবে হালকা। নাহলে ঘোরাঘুরিতে স্বস্তি পাওয়া যাবে না। নরমাল কম্প্যাক্ট পাউডার অথবা ফেস পাউডারেই দিনের সাজ সেরে নিন। সাজে নুড কালারকে প্রাধান্য দিতে পারেন। কমপ্যাক্ট পাউডার লাগানোর আগে ভালোমতো বরফ ঘসে নিন ত্বকে। এরপর মশ্চারাইজার লাগিয়ে নিন। চোখে টেনে দিতে পারেন গাঢ় কাজল। সঙ্গে ম্যাট লিপস্টিক, কাচের চুড়ি ও টিপে পূর্ণতা নিয়ে আসুন সাজে। রাতে ভ্যালেন্টাইন স্পেশাল ডিনারে অবশ্য স্মোকি আই করে নিতে পারেন। এ সময় গাঢ় বেইজ বা গাঢ় লিপস্টিক থাকতে পারে সাজে।

Manual5 Ad Code

চুল সাজুক ফুলে
বসন্তবরণ উৎসবে চুল খুলে না রেখে হাত খোঁপায় বেঁধে নিতে পারেন। গরমে স্বস্তি মিলবে অনেকটাই। আবার শাড়ির সঙ্গে খোঁপা দেখতেও বেশ লাগবে। সালোয়ার কামিজ বা কুর্তির সঙ্গে সামনে টুইস্ট করে ফ্রেঞ্চ বেণি বেঁধে নেওয়া যেতে পারে চুলে। তবে চুল বেশি বড় না হলে ছেড়েও রাখতে পারেন। ফাল্গুন কি ফুল ছাড়া পূর্ণতা পায়? তাই সাজে ফুল রাখতেই পারেন। খোঁপায় জড়িয়ে নিতে পারেন হলুদ গাঁদার মালা কিংবা গাঁজরা। রাতের পার্টিতে চুলগুলো স্ট্রেইট করে খুলে রাখা যেতে পারে। সামনে সামান্য টুইস্ট করেও উৎসবের আমেজ নিয়ে আসতে পারেন সাজে।

জেনে নিন

দিনে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন।
সারাদিনের জন্য বাইরে বের হলে সঙ্গে পানির বোতল, সানগ্লাস ও ছাতা রাখবেন।
সঙ্গে ভেজা টিস্যু রাখুন। ঘামে স্বস্তি দেবে এই টিস্যু।
হিল বা কোনও পোশাকে স্বাচ্ছন্দ্য না হলে সেটা পরতে যাবেন না।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code