জামিন পেলেন নুসরাত ফারিয়া

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual3 Ad Code

হত্যাচেষ্টা মামলায় নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিন মঞ্জুর করেন।

Manual8 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নুসরাত ফারিয়া।

Manual3 Ad Code

এর আগে গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারাজানা হক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁর জামিন আবেদনের শুনানির জন্য ২২ মে তারিখ ধার্য করেন আদালত।

গত রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

Manual6 Ad Code

ডেস্ক: এন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code