জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট কো নেমিং সিরিমনি আজ

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আজ রবিবার ২৬ মার্চ বাংলাদেশের ৫৩ তম মহান স্বাধীনতা দিবস । এ দিনকে স্বরণ করে রাখতে দুপুর ১ টায় নিউইয়রক সিটির সাউথ এশিয়ান বা এশিয়ান এলাকাখ্যাত জ্যাকসন হাইটসে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশ ওয়ে । আজকে বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ-এর ৭৩ রাস্তাটির নাম পরিবর্তন হয়ে যাবে ।
বাংলাদেশের স্বাধীনতা দিবস থেকে রাস্তাটির নতুন নাম হবে “বাংলাদেশ স্ট্রীট” । উদ্বোধন করবেন নিউইয়রক ২৫ ডিসট্রিকট কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান । এতে সিটি প্রশাসনের ও বরো প্রশাসনসহ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃনদ উপসথিত থাকবেন । দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত এ সড়কের কো নেমিং সিরিমনিকে ঘিরে বাংলাদেশীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদদীপনা বিরাজ করছে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code