

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার ও দোয়া মাহফিল। বৃহস্পতিবার গুলশান টেরেসে রমজানের পবিত্র মাস উদযাপনের এই মাহফিলে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, ইলেক্টেড অফিসিয়ালসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার পার্টিতে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন শাহ নেওয়াজ গ্রুপ, গোল্ডেন এইজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। তিনি বলেন, কমিউনিটির সক্রিয় সহায়তা ও ভালোবাসায় গোল্ডেন এজ হোম কেয়ার ও এনওয়াই ইন্সুরেন্স এগিয়ে যাচ্ছে। সকলের আর্শীবাদে আমরা সততার সাথে আরও এগিয়ে যাবো ইনশাল্লাহ। তিনি বলেন, রমজান শুধুমাত্র উপবাসের মাস নয়, এটি আমাদের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা এবং কমিউনিটির বন্ধন দৃঢ় করার সময়। এ সময় প্রতিষ্ঠানটির ভাইাস প্রেসিডেন্ট রানো নেওয়াজ কমিউনিটির সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, রমজানের গুরুত্ব ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
গোল্ডেন এইজ হোম কেয়ার নিউইয়র্ক ভিত্তিক একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বয়স্ক ও অসুস্থদের নিজ বাড়িতে পেশাদার নার্সিং ও নন-মেডিকেল কেয়ার সেবা প্রদান করে। দীর্ঘদিনে অভিজ্ঞতাসম্পন্ন এই প্রতিষ্ঠানটি হোম হেলথ এইড, পারসোনাল কেয়ার এইড এবং থেরাপি সেবাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে।