নিউইয়র্কে শাটডাউনের মেয়াদ বাড়লো ২৯ এপ্রিল পর্যন্ত: নিয়ম না মানলে জরিমানা ৫শ’ ডলার থেকে এক হাজার ডলার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে গভর্ণর এন্ড্রু কওমো সোমবার শাটডাউনের সময়সীমা ২৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন। নিউইয়র্কের গভর্ণর কওমো বলেন, কোভিড-১৯ এ মৃত্যুর হার গত দু’দিনে কার্যকরভাবে কমলেও স্কুল ও বিনা দরকারি ব্যবসায়ী কার্যক্রম ২৯ এপ্রিল পর্যন্ত অবশ্যই বন্ধ থাকবে।

Manual5 Ad Code

সাংবাদিকদের তিনি আরো বলেন, এখন ঢিলেমি করার সময় নয়। সামাজিক দূরতের¡ নিয়ম না মানলে জরিমানা ৫শ’ ডলার থেকে এক হাজার ডলার করা হবে। সোমবার সকাল পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসের মূল কেন্দ্র নিউইয়র্কে ৪,৭৫৮ জন মারা গেছে। রোববার থেকে এ সংখ্যা ৫৯৯ বেশি। শনিবার নিউইয়র্কে কেবলমাত্র একদিনে ৬৩০ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল যা ছিল করোনা ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ। গভর্ণর কওমো বলেন, এরপর থেকে প্রতিদিনের মৃুত্যর সংখ্যা কমে আসলেও নিউইয়র্ক অঙ্গরাজ্য সম্ভবত সংকটের সর্বোচ্চ চূড়ায় রয়েছে। তাই বিধিনিষেধ শিথিল করা ভুল হবে। জন হপকিন্স ইউনিভার্সিটির মতে, যক্তরাষ্ট্রজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ৩৩৯,০০০ জন। গভর্ণর কওমো বলেন, এর মধ্যে নিউইয়র্কেই আক্রান্ত হয়েছে ১,৩১,০০০ জন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code