ভিসা মেয়াদোত্তীর্ণ হলে তিন বছরের মধ্যে সৌদি যেতে পারবেন না

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে সৌদি আরব থেকে দেশে আসা প্রবাসীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা তিন বছরের মধ্যে আর দেশটিতে প্রবেশ করতে পারবেন না। গতকাল রবিবার সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) এই তথ্য জানিয়েছে। খবর সৌদি গেজেট’র।

Manual1 Ad Code

জাওয়াজাত জানিয়েছে, যারা নতুন কাজের ভিসায় আগের নিয়োগকর্তার কাছে ফিরবেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

করোনা মহামারির কারণে বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবের বিমান যোগাযোগ দীর্ঘদিন বন্ধ থাকায় এক বছর আগে এক্সিট ও রিএন্ট্রি ভিসায় আসা অনেক প্রবাসীরা আটকা পড়েন। এদের মধ্যে অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code