নিরাপদ যাতায়াত চাই” (নিযাচা) সংগঠনের আহ্বায়ক পরিষদ গঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৭ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual5 Ad Code

“প্রতিটি চালক, প্রতিটি যাত্রী—দায়িত্বশীল হোক” এই শ্লোগানকে ধারণ করে “নিরাপদ যাতায়াত চাই” (নিযাচা) সংগঠন নতুন আহ্বায়ক পরিষদ ঘোষণা করেছে।

সংগঠনের মূল লক্ষ্য হলো একটি দুর্ঘটনামুক্ত, শৃঙ্খলাপূর্ণ ও মানবিক সড়ক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি চালক, যাত্রী ও পথচারী নিরাপদে চলাচল করতে পারে। সংগঠন সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক শিক্ষা, এবং সমাজে দায়িত্বশীল চলাচলের সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।

নতুন আহ্বায়ক পরিষদের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শ. ই সরকার জবলু, এবং সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন শাহনেওয়াজ চৌধুরী সুমন।

Manual1 Ad Code

আহ্বায়ক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ:

Manual4 Ad Code

মো. রুহুল আলম রনি, হাফেজ মো. মুজাহিদ আহমেদ, রাজন আবেদীন রাজু, রুমানা রুমু, লাকী খান, সামাদ মিয়া, ইমন আহমেদ, সাজন আহমেদ, জাকির হোসেন, ইয়াসিন আরাফাত, আলতাফ আহমেদ, জামিল আহমেদ, তায়েফ আহমেদ, আব্দুস সামাদ, কাইয়ুম আহমেদ, তানভির আহমেদ, রফিক মিয়া, রুবিনা আক্তার ও আকাশ আহমেদ।

আহবায়ক শ. ই সরকার জবলু বলেন: “আমাদের লক্ষ্য হলো সবাইকে সচেতন করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা। প্রতিটি মানুষকে দায়িত্বশীল করা আমাদের মূল উদ্দেশ্য।”

Manual3 Ad Code

সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরী সুমন বলেন: “নিরাপদ সড়ক শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। চালক, যাত্রী ও পথচারী—সবার মধ্যে সচেতনতা বাড়াতে আমরা মাঠপর্যায়ে কাজ করব। মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব।”

নতুন আহ্বায়ক পরিষদ সড়ক নিরাপত্তা, সচেতনতা কর্মসূচি এবং স্থানীয় মানুষদের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধিতে কার্যক্রম চালু করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নিরাপদ যাতায়াত চাই” (নিযাচা) সংগঠনের আহ্বায়ক পরিষদ গঠিত
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code