ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ ফিলিপাইনের দক্ষিণে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার রিখটার স্কেলের ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটির দক্ষিণের প্রদেশ ডাভাও ডেল সুর-এ। এতে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পরে আফটারশক হওয়ারও আশঙ্কা রয়েছে। জিএফজেড জার্মান রিসার্স সেন্টার ফর জিওসায়েন্সেস এর আগে বলেছে, প্রাথমিকভাবে ১০ কিলোমিটার গভীরে ৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ফিলিপাইনস ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি বলেছে, তারা এই ভূমিকম্পের উৎপত্তি ১৫ কিলোমিটার গভীরে রেকর্ড করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code