ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

লেখক: Shiuly
প্রকাশ: ১০ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual7 Ad Code

মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরব এবার স্পষ্ট বার্তা দিল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় চলমান সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ। এই বিষয়ে এতটা সরাসরি অবস্থান দেশটি এর আগে কখনো নেয়নি।

Manual6 Ad Code

সোমবার (২৮ জুলাই) নিউইয়র্কে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই অবস্থান তুলে ধরেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে যৌথভাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এর আগে দুদেশের উদ্যোগে আয়োজিত একটি উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেন তিনি, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, যদি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তবে কি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে? জবাবে প্রিন্স ফয়সাল বলেন,
ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে সৌদি স্বীকৃতি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গেই যুক্ত। গাজায় যখন গণহত্যা, ধ্বংসযজ্ঞ আর মৃত্যু চলছে, তখন এই মুহূর্তে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনা করার কোনো অর্থ বা গ্রহণযোগ্যতা নেই।

তিনি আরও বলেন, আমরা আশা করি, এই সম্মেলনে যেভাবে একমত পোষণ করা হয়েছে, তা আগামী দিনগুলোতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একটি গতি তৈরি করবে। সেটিই হবে ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনার ভিত্তি।

গাজায় যুদ্ধ ও মানবিক সংকট প্রসঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রথমে যুদ্ধ বন্ধ হতে হবে, মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে। এরপর আলোচনা হতে পারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে। সেটি বাস্তবায়িত হলে, তখনই আমরা সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে কথা বলব।

Manual8 Ad Code

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতি সৌদি আরবের কূটনৈতিক মনোভাবের একটি দৃঢ় অবস্থান তুলে ধরে। একই সঙ্গে গাজায় ইসরায়েলি অভিযান এবং ফিলিস্তিনি জনগণের ওপর হামলার বিরুদ্ধেও রিয়াদ তার অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code