ফ্রান্সের তুলুজের নিউদিল্লি রেষ্টুরেন্ট হিউম্যানিটিজ এওয়ার্ড লাভ

লেখক:
প্রকাশ: ৯ years ago
????????????????????????????????????

Manual2 Ad Code

এনায়েত হোসেন সোহেল ঃ ফ্রান্সের পিঙ্ক সিটি খ্যাত তুলুজে দীর্ঘদিন ধরে সততার সাথে ব্যবসা ও বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য হিউম্যানিটিজ এয়ার্ড লাভ করেছে বাংলাদেশী মালিকানাধীন তুলুজের নিউদিল্লি রেষ্টুরেন্ট। গত ১ অক্টোবর তুলুজের একটি মেরির হলে ঝাকঝমকপূর্ন আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্টানের স্বত্বাধীকারী জাহেদ হোসেন নান্নুর নিকট এওয়ার্ড প্রদান করা হয়। তুলুজ সিটি ডেপুটি মেয়র জিললী লাহিয়ানী এই এওয়ার্ড প্রদান করেন। ফ্রান্স-বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত বাংলাদেশের বন্যার্ত ও মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহযোগিতার জন্য চ্যারিটি শো,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানে বিভিন্ন ব্যক্তি,প্রতিষ্টান এবং সংগঠনকে তাদের স্ব-স্ব কাজে বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

চ্যারিটি শোর আগে মিম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী ওসমান হোসেন। প্রধান অতিথি ছিলেন তুলুজ সিটির ডেপুটি মেয়র জিল্লি লাহিয়ানি। বিশেষ অতিথি ছিলেন ইপিবিএর সভাপতি শাহনুর খান,লন্ডনের টাওয়ার হ্যামলেটের সাবেক মেয়র খালেছ উদ্দীন আহমেদ,ইপিবিএর বাংলাদেশ কো-অর্ডিনেটর ও গাজি টিভির প্রধান বার্তা সম্পাদক ইকবাল করিম,প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল। বক্তব্য রাখেন জেন জাকুস বোলজান, উইলি বারডিন, আবদুস সাকির, বরিশাল বিভাগীয় সমিতি ফ্রান্সের সভাপতি মো. মোতালেব খান, কামরুল হাসান, নাহার মমতাজ, ডা. মো. খলিলুল কাইয়ুম, শওকত হোসেন, আবদুর রহিম, জাকির প্রকাশ, কিটন শিকদার, অলিউদ্দীন শামিম, ফারুক খান, লায়লা সাহা,শাহরিয়ার আহমেদ, মহসীন উদ্দীন, জসিম মজুমদার, শামীম উদ্দীন খান,আবুল কালাম,আলী হোসেইন,জাহিদ হোসেন,ইমরান হোসেন ও ফরহাদ হোসেন প্রমুখ। বক্তারা বন্যার্ত ও রোহিঙ্গাদের অবর্ণনীয় দুর্ভোগের কথা উল্লেখ করে বলেন, আমাদের সকলকে এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তারা ইউরোপসহ বিশ্বের সকল প্রবাসীদের দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। নিউদিল্লি রেষ্টুরেন্টের স্বত্বাধীকারী জাহেদ হোসেন নান্নু হিউম্যানিটিজ অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করে বলেন,তাঁর পিতা জুবের হোসেন মজনু‘র সততা নিষ্টা ও কঠোর শ্রমের কারণে এই সফলতা উল্লেখ করে বলেন,দীর্ঘ দুই যুগ ধরে তুলুজে তাদের প্রতিষ্ঠান সেবা দিয়ে আসছে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে দেশ ও দশের কল্যানে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী মিতুয়া ও প্যারিস প্রবাসী শিল্পী সুমা দাসসহ অন্যান্যরা। অনুষ্ঠানে তুলুজ প্রবাসী বাংলাদেশিসহ ইতালি,যুক্তরাজ্য,সুইডেন, ফিনল্যান্ড,পোল্যান্ড ও প্যারিস থেকে বিপুল সংখ্যাক প্রবাসী বাংলাদেশি এবং বেশ কিছু ফরাসিও উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code