বাইটপোর ফাদারস ডে উদযাপন ও বার্ষিক বনভোজন 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

বাংলাদেশী এমেরিকান আইটি প্রফেশনালস এসোশিয়েশন(বাইটপো)’র উদ্যোগে ফাদার্স ডে ২০২১ উদযাপন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয় উডব্রিজ ভার্জিনিয়ায়।

Manual6 Ad Code

গত ২০ জুন ২০২১ রোববার, বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ ও কার্যকরী সদস্য স্যাম রিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কেক কেটে ফাদার্স ডে ২০২১ এর উদ্ভোদন করেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও বর্তমানে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক জনাব সফিকুল আলম।

Manual2 Ad Code

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ই-লার্ণিং  বই এর লেখক এবং জ্ঞানবাহনের প্রতিষ্ঠাতা ডঃ বদরুল হুদা খান, কপিন স্টেট ইউনিভার্র্সিটির ন্যানোটেকনোলজির প্রফেসর ডঃ  জামাল উদ্দিন, ডঃ ফায়জুল ইসলাম, বিশিষ্ট সংগীত শিল্পী ডঃ সীমা খান, আই গ্লোবাল ইউনিভার্সিটরি ভাইস চ্যান্সেলর এবং পিপল টেকের চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ এবং আর টিভি বাংলাদেশ এর পরিচালক আশিক রহমান।

অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক হাবীবউল্লাহ ভুইয়া কচি, সহ সভাপতি সাইফুল্লাহ খালেদ, যুগ্ম সম্পাদক আইয়ান রশীদ ও সহ ট্রেজারার মিজানুর রহমান। বারবাকিউর সার্বিক দায়িত্বে ছিলেন মুনির হোসেন, মিজানুর রহমান , ইলিয়াস ভুইয়া লিটন ও তৈয়ুবুর হাসান। আর মেজবানির সার্বিক দায়িত্বে  ছিলেন স্যাম রিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩৫তম ফোবানার প্রেসিডেন্ট ইনারা ইসলাম, এডভাইজার কবির পাটোয়ারী, পারভীন পাটোয়ারী, কনভেনর রাসেল আহমেদ,  বিশিষ্ট সমাজসেবী এজেএম হোসেন, হারুনুর রশীদ, ওবায়দুল হক অভি, মজনু মিয়া, মোহাম্মদ এস রহমান, ছোট হোসেন, বিশিষ্ট রিয়েলটর মাসুদ হাসান, ইকবাল হোসেন, শামীম আহমেদ, দেওয়ান আরশাদ আলী  বিজয়, জাহাঙ্গীর আলম, প্রমুখ। ম্যারিল্যান্ড থেকে বাইটপোর প্রতিনিধি মোহাম্মদ মামুনুর রশীদ, হাফিজ আলম এবং সাউথ ক্যারোলাইনা থেকে বাইটপো প্রতিনিধি জিয়াউর রহমান অনু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

করোনা উত্তর  অবস্থায় প্রথম বারের মতো অত্যন্ত জাকজমক পুর্ণ ভাবে আয়োজিত উক্ত অনুষ্ঠানে দুই শতাধিক লোকের উপস্থিতিতে  উপস্থিত সকল পিতাকে একটি মগ ও হ্যাট উপহার দিয়ে সম্মানিত করে। অনুষ্টানের বারবাকিউর সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি পরিবেশন করা হয়। অতিথি বৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তেব্যে তুলে ধরে বলেন, খুব অল্প সময়ের মধ্যে বাইটপো তাদের কার্যক্রমের মাধ্যমে ওয়াশিংটন ডিসি তথা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। এ জন্য উনারা সংগঠনের বর্তমান নেতৃত্ব বিশেষ করে সভাপতি বিশিষ্ট লেখক সামছুদ্দীন মাহমুদের গতিশীল নেতৃত্বের ভূয়শী প্রশংসা করেন। উনারা আগামী দিনে সকল কার্যক্রমে বাইটপোকে সার্বিক সহযোহিতা প্রদানের আশ্বাস দেন।

সবশেষে  সংগঠনের সভাপতি সামছুদ্দীন মাহমুদ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনগুলোতে সকলের সহযোগিতা কামনা করেন। আর অতিথিবৃন্দ ও দুপুর একটা থেকে সন্ধ্রা সাতটা র্পন্ত বারবাকিউ ও মেজবান স্বাধ আস্বাধন করে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে আয়োজকদের ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code