বার্মিংহাম আওয়ামিলীগের জাতীয় শোক দিবস পালন

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বার্মিংহাম আওয়ামিলীগ। বিপুল সংখ্যাক নেতাকর্মী ও কমিউনিটির বিভিন্ন নেতেৃবৃন্দের উপস্থিতিতে গত ১৭ আগষ্ট বার্মিংহামের কভেন্ট্রি রোডের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে আলোচনা সভা,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে বার্মিংহাম আওয়ামিলীগ এই দিবসটি পালন করে। এসময় দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর খুনীদের দেশে নিয়ে বিচারের মাধ্যমে ফাসিঁ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবী জানান। বার্মিংহাম আওয়ামিলীগের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখনের পরিচালনায় অনুষ্ঠিত শোক দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ জালাল উদ্দিন আর প্রধান বক্তা ছিলেন যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল আহাদ চৌধুরী,মোহাম্মদ সারব আলী,মিসবাউর রহমান মিসবাহ। এছাড়াও বক্তব্য রাখেন প্রবীন আওয়ামিলীগ নেতা আলহাজ্ব আজির উদ্দিন,বার্মিংহাম আওয়ামিলীগের সহ-সভাপতি বশির মিয়া কাদির,সাদেক মিয়া শামুস,মোস্তফা কামাল বাবলু,বুলন চৌধুরী,যুগ্ম সম্পাদক সাইফুল আলম,শাহ রুকন আহমেদ,নুরুল ইসলাম কিসলু,এনামুল হক খান নেপা,সাংগঠনিক সম্পাদক জুম্মাহ আহমেদ লিটু,ফখরুল ইসলাম,আশিক মিয়া,হোসেন আহমেদ,মোস্তাফিজুর রহমান দিপু শেখ,বার্মিংহাম জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব কামরুল হাসান চুনু,বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,যুগ্ম সম্পাদক শ্যামল আহমেদ,সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ,মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেন,সাধারণ সম্পাদক আছকির উদ্দিন দুলু,বার্মিংহাম ছাত্রলীগের সভাপতি মঈন চৌধুরী,ওয়েষ্ট মিডল্যান্ডস ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ ভূইয়া,সাংবাদিক নাসির উদ্দিন শ্যামল,এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম,চ্যানেল আইয়ের লোকমান হোসেন কাজী,চ্যানেল এসের রাজু আহমেদ,বার্মিংহাম মহিলা আওয়ামিলীগের সভাপতি বিপাশা জান্নাত স্বপ্না,সাবেক কাউন্সিলর মায়া আলী,কভেন্ট্রি আওয়ামিলীগের সভাপতি মদরিছ আলীসহ স্থানীয় আওয়ামিলীগ-যুবলীগ-ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। শোক দিবসের আলোচনা সভার পুর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন স্থানীয় আওয়ামিলীগের নেতাকর্মী ও কমিউনিটির নেতৃবৃন্দ। সবশেষে ১৫ অগাষ্ট কালোরাত্রিতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহিফল অনুষ্টিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code