বুধবার সন্ধ্যায় আয়াতুল্লাহ খামেনির তিন দিনের রাষ্ট্রীয় শ্রদ্ধা শুরু

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে রাষ্ট্রীয়ভাবে  তিন দিনব্যাপী শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা (ইরনা)। তেহরান থেকে ইরনা জানায়, ইসলামিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিলের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘বুধবার স্থানীয় সময় রাত ১০টা থেকে ধর্মপ্রাণ মানুষ তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে জাতির শহীদ দিশারীর মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।’ ৮৬ বছর বয়সী খামেনিকে তার নিজ শহর উত্তর-পূর্ব ইরানের মাশহাদে দাফন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code