বেগুন কেন খাবেন

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

বেগুন আমাদের পরিচিত একটি সবজি। ভাজা, ঝোল খাওয়ার পাশাপাশি সুস্বাদু বেগুনিও তৈরি করা যায় বেগুন দিয়ে। এটি সারা বছরই পাওয়া যায়। বেগুনের রয়েছে অনেক গুণ। চলুন জেনে নেয়া যাক-

Manual7 Ad Code

১০০ গ্রাম বেগুনে রয়েছে ০.৮ গ্রাম খনিজ, ১.৩ গ্রাম আঁশ, ৪২ কিলোক্যালরি, ১.৮ গ্রাম আমিষ, ২.২ গ্রাম শর্করা, ২৮ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৯ মিলিগ্রাম আয়রন, ০.১২ মিলিগ্রাম ভিটামিন বি১, ০.০৮ মিলিগ্রাম ভিটামিন বি২, ৫ মিলিগ্রাম ভিটামিন সি।

কচি বেগুন পুড়িয়ে, খালি পেটে একটু গুড় মিশিয়ে খেলে ম্যালেরিয়ার প্রকোপ কমতে পারে। লিভারও ভালো রাখে।
একটু বেগুন পুড়িয়ে মধু মিশিয়ে সন্ধেয় খেলে রাতে ভালো ঘুম হতে পারে।

বেগুনপোড়ায় রোজ যদি একটু হিং ও রসুন মিশিয়ে খাওয়া যায়, তাহলে গ্যাসের সমস্যা কমতে পারে।

উচ্চমাত্রার আঁশযুক্ত সবজি হওয়ায় রক্তে সুগার ও গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে বেগুনপোড়া।

Manual4 Ad Code

কোলেস্টেরলের মাত্রা কমায় বেগুনপোড়া। তাছাড়া, রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে। তাই, হৃদরোগের ঝুঁকি কমায় বেগুনপোড়া।

বেগুনের পটাশিয়াম, ভিটামিন ই ও কে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে।

বেগুনে রয়েছে রিবোফ্ল্যাভিন। তাই জ্বরের পর মুখ ও ঠোঁটের কোণে এবং জিভে ঘা হতে দেয় না বেগুনপোড়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code