বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি মহোদয় এর সাথে হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশন এর সৌজন্য সাক্ষাৎ।

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

মনসুর আহমেদ,বিশেষ প্রতিনিধিঃ গতকাল ২৫ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১০টায় হবিগঞ্জ সার্কিট হাউজে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি এর সাথে হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশন এর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য চুনারুঘাট সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ গাজিউর রহমান গাজী, সংগঠনের নির্বাহী তত্বাবধায়ক এডভোকেট আতাউর রহমান রবিন, সভাপতি কবি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরপদার জামান, ইঞ্জিনিয়ার দেওয়ান বদিউল আলম, সহ সভাপতি রিপন আহমেদ, মোঃ আব্দুস সালেক, রুপক ঘোষ, যুগ্ন সম্পাদক নিহাদ ইশতিয়াক, ফয়সল আহমেদ তুষার, কামরুজ্জামান রুবেল, সাংগঠনিক সম্পাদক ফুলমিয়া খন্দকার মায়া, সামছুল হক তালুকদার জুয়েল, সিনিয়র সদস্য দুলাল আহমেদ, বেলাল আহমেদ, কোষাধ্যক্ষ সাইফুর রহমান জুমান,নির্বাহী সদস্য তরফদার সাইফুল, সজিব আহমেদ,ইমরান আহমেদ, শহিদুল হক শাহীন প্রমুখ।
মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আগামী মার্চের প্রথম সপ্তাহে হবিগঞ্জে “চুনারুঘাইট্ট্যা উৎসব” এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code