মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

মাগুরা :

Manual6 Ad Code

“এসো মিলি প্রাণের টানে, আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে”এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় চত্বর থেকে শহর ব্যাপি অনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রী কাজী রওশন আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার জোয়ার্দার, পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক এ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলী ও অদিতি রহমান তৃষ্ণা।
পুনর্মিলনীতে ২ সহ¯্রাধিক বর্তমান ও প্রাক্তন ছাত্রী অংশ নিয়েছে। বর্ণাঢ্য র‌্যালীর পাশাপাশি অনুষ্ঠান সূচির মধ্যে ছিল স্মৃতি চারণ মূলক আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code