মানুষকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে গুরুদাসপুর প্রশাসন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

গুরুদাসপুর (নাটোর) :
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সচেতনতা ও মোকাবেলায় সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছে নাটোরের গুরুদাসপুর থানা পুলিশ,স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি। জনসমাগম এড়াতে,সামাজিক দুরুত্ব বজায় রাখতে সর্বপরি মানুষকে ঘরে অবস্থানের জন্য গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড়,নাজিরপুর,কাছিকাটা,নয়াবাজার,খুবজীপুরসহ সব হাট-বাজার বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
আজ মঙ্গলবার ছিলো ৭ এপ্রিল নাটোর জেলার সর্ববৃহৎ হাট চাঁচকৈড়। সেনা-স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপজেলার মানুষ হাটে আসতে শুরু করে। বিষয়টি প্রশাসনের নজরে এলে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাহারুল ইসলাম মঙ্গলবার ভোরেই চাঁচকৈড় হাটের গুরুত্বপুর্ন মোড়ে,প্রবেশপথে পুলিশী পাহাড়া বসান ও টহল জোরদান করেন। পরিস্থিতি সামাল দিয়ে মানুষকে ঘরে ফেরাতে কঠোর অবস্থান গ্রহন করেন সেনা-পুলিশ ও স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সরজমিনে গেলে হাটের মোড়ে মোড়ে পুলিশ টহল চোখে পড়ে। এবং একদল সেনা সদস্যকে সকাল ১১টার দিকে হ্যান্ড মাইকে জনসাধারনকে ঘরে থাকার আহবান জানাতে দেখা গেছে। তারা জনসাধারনকে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে আহবান জানান এবং সামাজিক দুরত্ব বজায় রেখে, দ্রুত জরুরী প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়ি ফেরার আহবানও জানান তারা।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাহারুল ইসলাম জানান,করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী নির্দেশনা বাস্তবায়নে গুরুদাসপুর থানা পুলিশ কাজ করে যাচ্ছে। জনসচেতনতা সৃষ্টি,হোম কোয়ারেন্টাইন কার্যকর,পরিচ্ছন্ন অভিযান,খাদ্যসহায়তাসহ নানামুখি কাজ আমরা চলমান রেখেছি। একইসাথে জনসমাগম এড়াতে, নিরাপদ দুরত্ব নিশ্চিত করতে এক কথায় মানুষকে ঘরমুখি করতে আমরা কাজ করছি। চাঁচকৈড় হাটে জনসমাগম যেন না হতে পারে এজন্য পুলিশি টহল জোরদার করা হয়েছে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানিয়েছেন, ফার্মেসী,শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দোকান ছাড়া সব বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলার সকল মানুষকে পরিষ্কার পরিছন্নতা বজায় রেখে ঘরে থাকতে বলা হয়েছে। চাঁচকৈড় হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি আনিসুর রহমান মোল্লা জানান,পুর্ব থেকেই চাঁচকৈড় হাটে না আসতে আমরা প্রচারনা চালিয়ে আসছি। যারা এসেছেন নিতান্ত প্রয়োজনে এসেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code