রশিদ খানের ঘূর্ণিতে আফগানদের জয়ের ধারা অব্যাহত

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual7 Ad Code

রশিদ খানের লেগ স্পিনে আরব আমিরাতকে ৫ উইকেটে পরাজিত করেছে আফগানিস্তান। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় টানা দ্বিতীয় জয় পেল আসগর স্তানিকজাইয়ের নেতৃত্বাধীন দলটি।

Manual2 Ad Code

মঙ্গলবার জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত খেলায় টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে আরব আমিরাত। রশিদ খানের ঘূর্ণিতে ৪৩ ওভারে ১৭৭ রান তুলতেই অলআউট হয়ে যায় আমিরাতের দলটি। দলের হয়ে ৮৭ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন শাইমান আনোয়ার। এছাড়া ৪৫ রান করেন মোহাম্মদ নাভিদ। আফগানিস্তানের হয়ে ৯ ওভারে ৪১ রানের খরচায় ৫ উইকেট নেন লেগ স্পিনার রশিদ খান।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ৯৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। শুরুতে অবশ্য ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আফগানরা। ষষ্ঠ উইকেটে ১২৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় উপহার দেন গুলবাদিন নবি এবং নজিবুল্লাহ জাদরান।

Manual7 Ad Code

দলের হয়ে ৯৭ বলে চার বাউন্ডারি এবং দুই ছক্কায় ৭৪ রান করে অপরাজিত থাকেন গুলবাদিন নবি। এছাড়া ৬৪ বলে পাঁচ বাউন্ডারি এবং ২ ছক্কায় হার না মানা ৬৩ রানের ইনিংস খেলেন নজিবুল্লাহ।

সংক্ষিপ্ত স্কোর

Manual1 Ad Code

আমিরাত: ৪৩ ওভারে ১৭৭/১০ রান (শাইমান ৬৪, মোহাম্মদ নবি ৪৫; রশিদ ৫/৪১)।

Manual1 Ad Code

আফগানিস্তান: ৩৪.৩ ওভারে ১৭৮/৫ রান (গুলবাদিন ৭৪* নজিবুল্লাহ ৬৩)।

ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code