রাজশাহীতে মনোনয়নপ্রত্যাশী ৫৫, একক প্রার্থী চারঘাটে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাজশাহীর ৯ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নেতার সংখ্যা ৫৫ জন। এর মধ্যে ৫৪ জন ৮ উপজেলার নেতা। একমাত্র মনোনয়নপ্রত্যাশী শুধু চারঘাট উপজেলায়।

মঙ্গলবার মনোনয়নপ্রত্যাশী এসব নেতার নামের তালিকা কেন্দ্রে জমা দিয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগ।

Manual3 Ad Code

জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এ তালিকায় স্বাক্ষর করেছেন।

আসাদুজ্জামান আসাদ বলেন, ৯টি উপজেলা থেকে তাদের কাছে ৫৫ জনের নাম এসেছে। উপজেলা নেতারা বর্ধিত সভা করে জেলায় তাদের নামের তালিকা পাঠায়। উপজেলা থেকে পাঠানো সবার নাম কেন্দ্রে জমা দেয়া হয়েছে।

এদিকে রাজশাহীর পবা উপজেলা পরিষদের নির্বাচন এক বছরের জন্য স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। তবে সেখান থেকেও মনোনয়নপ্রত্যাশী নেতার নাম পাঠানো হয় জেলা আওয়ামী লীগের। পবার সাত নেতার নাম কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগ সম্পাদক।

তিনি বলেন, নির্বাচন না হলে সেখানে কোনো প্রার্থী ঘোষণা করা হবে না। তারপরেও নামগুলো আসায় সেগুলো পাঠিয়ে দেয়া হয়েছে। আর মনোনয়ন ফরম বিতরণ উন্মুক্ত করে দেয়ায় তালিকার বাইরেও অনেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন বলেও জানান আসাদুজ্জামান আসাদ।

তিনি বলেন, রাজশাহীর ৯ উপজেলায় মনোনয়নপ্রত্যাশী ৫৫ জন হলেও একমাত্র প্রার্থী আছে একটি উপজেলায়। তিনি চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। আর সবচেয়ে বেশি ১২ জন মনোনয়নপ্রত্যাশী নেতা আছেন পুঠিয়া উপজেলায়।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে ১০ মার্চ থেকে। রাজশাহীর উপজেলাগুলোতে নির্বাচন হবে প্রথম ধাপেই। এ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি। আর প্রত্যাহারের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি। ##

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code