শিবগঞ্জ সমাজসেবার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্মহীন পত্রিকার হকার, রিক্সা চালক, ভ্যান চালক, মুচি, নাপিত ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিস। রবিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ রাণীহাটি সাধারণ পাঠাগার, সেবা সংঘ, পি.এস.এস, মির্জাপুর ইসলামীযুব সংঘ, ছাত্রজিতপুর এতিমখানা, ঢ়োডবোনা এতিমখানা, শিবগঞ্জ এতিমখানা ও ডোবা সংঘের সহযোগিতায় ও উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের প্রচেষ্টায় ২৪২টি পরিবাকে এই খাদ্য সামগ্রী দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস সহ উপজেলা সমাজসেবা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
এসময় সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসে পত্রিকার হকার, রিক্সা চালক, ভ্যান চালক, মুচি, নাপিত অসহায় হয়ে পড়েছে। তাদের একটু পাশে দাঁড়াতে আমার এইটুকু প্রচেষ্টা মাত্র। আমি অনেক চেষ্টা করে ওই সংস্থা ও সংগঠনের পরিচালকদের কাছ থেকে এই সামান্যতম খাদ্য সামগ্রী বিতরণ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code