শেরপুরে বঙ্গবন্ধুর শস্যচিত্রের ধান কাটা শুরু সোমবার 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
অশোক সরকার, শেরপুর বগুড়া থেকেঃ
বগুড়ার শেরপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১২০ বিঘা জমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি  গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করা বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আকাঁ ১২০ বিঘা আয়তনের সেই ক্ষেতের সবুজ-বেগুনী ধান কাটা শুরু হবে সোমবার (২৬ এপ্রিল)।
শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ ও ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় বিশ্বরেকর্ড গড়া এই জমির ধান রোপনের ৯০দিন পর কাটা শুরু হবে।
সোমবার (২৬এপ্রিল) বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামের নিভৃত পল্লীতে ধান কাটার শুভ উদ্বোধন করবেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সোমবার সকাল ১০টার দিকে শুরু হবে এই বিশাল মাঠের ধান কাটা। প্রথম দিকে পাকতে শুরু করা বেগুনি রংয়ের ধান কাটা হবে। এরপর কাটা হবে সবুজ থেকে সোনালী রূপধারণ করা ধান বলে জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী ধান রোপনের মাধ্যমে শুরু হয় ১২ লাখ ৯২ হাজার বর্গফুটের বিশালাকৃতির শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিনির্মাণের কাজ। এতে পাখির চোখে দুই জাতের ধানের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবি ফুটে উঠে।
গত ৯ই মার্চ শস্যক্ষেতটি পরিদর্শন করেন গিনেজ বুক অব ওয়াল্ড এর প্রতিনিধিদল। এরপর জাতির পিতার ১০১তম জন্মদিনের প্রাক্কালে ১৬ মার্চ বিকালে মেলে বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্রের স্বীকৃতি।
এদিকে গিনেজ রেকর্ডে স্থান পাওয়া বঙ্গবন্ধুর শস্যচিত্রের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিদিন শত শত মানুষ ভীড় জমায় সেখানে। ধানকাটার মাধ্যমে সমাপ্তি হবে জাতির পিতাকে স্মরণীয় করে রাখা একটি অধ্যায়ের।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code