সরকারকে ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়ার বোন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বোন সেলিমা ইসলাম।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দণ্ডাদেশ ৬ মাসের জন্য স্থাগিত করার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তার বোন সেলিমা ইসলাম। খালেদা জিয়ার মুক্তি দেয়ার সিদ্ধান্তের কথা জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

তিনি আরও জানান, এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, গণমাধ্যমে প্রকাশিত খবরে তারা নিশ্চিত হয়েছেন।

আর কারাগার থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সংশ্লিষ্টদের যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম।

Manual8 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন।

Manual1 Ad Code

স্বাস্থ্যগত অবস্থার অবনতির কথা উল্লেখ করে তার পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত দুই দফায় জামিনের জন্য আবেদন করা হয়। কিন্তু, আপিল বিবেচনা করে তার জামিনের আপিল আবেদন খারিজ করে দেন আদালত।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code