সিলেটেও চলবে ভেট্টোরির ক্লাস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে বিসিবির চুক্তিটা ছিল বছরে ১০০ দিন কাজ করার। সাবেক এই কিউই অধিনায়কের সঙ্গে চুক্তির ধরনে কিছুটা পরিবর্তন এনেছে বিসিবি। এখন থেকে সিরিজ চলাকালীনও বাংলাদেশের আগামীর স্পিনারদের নিয়ে কাজ করবেন ভেট্টোরি। যার অংশ হিসেবেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর মিরপুর স্টেডিয়ামে প্রতিভাবান তরুণ স্পিনারদের নিয়ে কাজ করেছেন সাবেক এই বাঁহাতি স্পিনার।

সিলেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলাকালীনও চলবে ভেট্টোরির স্পিন ক্লাস। তাই বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে সিলেটে গিয়েছেন অফস্পিনার নাঈম হাসান ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। মিরপুরে বাংলাদেশের টেস্ট জয়ে বড়ো অবদান ছিল নাঈমের। দুই ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। এবং ভেট্টোরির প্রেসক্রিপশনেই মেহেদী হাসান মিরাজকে বসিয়ে একাদশে আনা হয়েছিল নাঈমকে। গত বছরের শেষদিকে ভারত সফর থেকেই স্পিন কোচের নজরে আছেন বিপ্লব।

Manual2 Ad Code

সিলেটে এ দুই স্পিনারের সঙ্গে কাজ করবেন ভেট্টোরি। এই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা নাঈম এবং বিপ্লবকে সিলেটে ওয়ানডে দলের সঙ্গে পাঠাচ্ছি। ভেট্টোরির সঙ্গে আরো সময় যেন ওরা কাজ করতে পারে।’

Manual1 Ad Code

তিনি আরো বলেন, ‘আমরা পরিকল্পনা করেছি স্কোয়াডের বাইরের ক্রিকেটারদের নিয়ে ভেট্টোরি আলাদা করে কাজ করবে। যেন ওরা আরো উন্নতি করতে পারে। শুধু জাতীয় দলের স্পিনারদের উন্নতি করলে চলবে না। বাকিদেরকেও উন্নতি করতে হবে, কাজ করতে হবে।’ চুক্তি অনুযায়ী প্রতিদিন আড়াই হাজার মার্কিন ডলার পারিশ্রমিক পাচ্ছেন ভেট্টোরি।

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code