সৈয়দপুরে সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

নীলফামারী

Manual2 Ad Code

এসো প্রানের টানে, শেকরের সন্ধানে এই শ্লোগানকে ধারন করে নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের এ্যালমোনাই এসোশিয়েসনের আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দিনব্যাপী জমকালো ও মনোমুগ্ধকর উৎসবের মধ্য দিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশাল একটি আনন্দ শোভা যাত্রা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীনের পর কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভায় মিলিত হয়।

Manual8 Ad Code

সাবেক শিক্ষার্থী ও আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনওয়ারুল মোস্তফার সভাপতিত্বে এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ডিআইজি আবু কালাম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন। এ সময় ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, আনবিক কমিশনের ডাঃ মঞ্জুরুল হক এবং পাঞ্জেরি পাবরিকেশনের চেয়ারম্যান কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে প্রায় দুই ঘন্টা আনন্দ শোভা যাত্রা শেষে কলেজ চত্বরে আলোচনা সভার মঞ্চে বেলা ১১ টায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্ধোধন করেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও বর্তমানে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ডিআইজি আবু কালাম সিদ্দিকী। পরে আলোচনা সভায় প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্য আবুল হাসনাত, উক্ত প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ আব্দুল সালাম, আবুল কালাম মোঃ ফারুক, মনজুরুল ইসলাম সহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও সাবেক এবং বর্তমান মিলে প্রায় তিন হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code