হাঙ্গেরিতে তাপপ্রবাহের কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা

লেখক: Rumie
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইউরোপজুড়ে দীর্ঘস্থায়ী খরা ও তীব্র তাপপ্রবাহের কারণে দানিয়ুব নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার।রোববার তিনি জানান, ৪৪ বছরের মধ্যে এই প্রথমবারের মতো কেন্দ্রটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে।
বুদাপেস্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

দীর্ঘস্থায়ী খরা ও ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের সর্বশেষ উদাহরণ হিসেবে এই সিদ্ধান্ত এলো।বুদাপেস্টের দক্ষিণে পাকসে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সাধারণত দেশটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ সরবরাহ করে।

Manual4 Ad Code

কেন্দ্রটির শীতলীকরণ ব্যবস্থা দানিয়ুব নদী থেকে পাম্পের মাধ্যমে তোলা পানির ওপর নির্ভরশীল। কিন্তু মে মাস থেকে বৃষ্টিপাতের অভাব এবং একের পর এক তাপপ্রবাহের কারণে নদীর পানির স্তর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।মাগিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘দানিয়ুব নদীর পানির স্তর আরও কমে যাওয়ায় পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শেষ দুটি উৎপাদন ইউনিটের একটি রাত ১টা ৩০ মিনিটে বন্ধ করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এর ফলে কেন্দ্রটির উৎপাদনক্ষমতা কমে ২৪০ মেগাওয়াটে নেমে আসবে। আগামীকাল ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো এটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’

শুক্রবার কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছিল, নদীর পানির স্তর ক্রমাগত কমতে থাকায় আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে পাকস বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণভাবে বন্ধ করতে হতে পারে।জাতীয় আবহাওয়া সংস্থা হাঙ্গারোমেট আগামী কয়েক দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা চলতি গ্রীষ্মের শুরুতে স্থাপিত দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের সমান হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code